Daily Mint

জনগণ চাইলে কুমিল্লা বিভাগ হবে : প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের দাবি হলে কুমিল্লাকে বিভাগ করা হবে। শনিবার বরুড়ার এক পথসভায় তিনি বলেন, বিএনপি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করছে। ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি ও ইমাম-মোয়াজ্জিনদের সম্মানীর বিষয়টিও তুলে ধরেন তিনি। তারেক রহমান বলেন, স্বৈরাচারমুক্তির পর দেশের পুনর্গঠন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাঁর দাবি, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমেই দেশ নতুন পথে এগিয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.