Daily Mint

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

ভারতের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে বাংলাদেশ সোমবার সন্ধ্যা থেকে প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ পেতে শুরু করেছে। জাতীয় গ্রিডের সঙ্গে সিঙ্ক্রোনাইজেশনের পর এটি সরবরাহ শুরু হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, সরবরাহ ধীরে ধীরে আরও বাড়বে। এতে দেশের বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি ও লোডশেডিং কমাতে সহায়তা হবে। পাশাপাশি আরও কয়েকটি প্রকল্প থেকেও শিগগির অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা রয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.