জাতীয় তথ্য বাতায়নের নতুন সংস্করণে যুক্ত হলো ৩৫ হাজারের বেশি ওয়েবসাইট
এসপায়ার টু ইনোভেট (এটুআই) সরকারি তথ্য ব্যবস্থাকে আধুনিক ও নিরাপদ করতে ‘জাতীয় তথ্য বাতায়ন’ ফ্রেমওয়ার্ক ২.০ চালু করেছে। ২০২৫ সালের ২১ ডিসেম্বর থেকে ধাপে ধাপে এটি বিভিন্ন মন্ত্রণালয়ে বাস্তবায়ন শুরু হয়। বর্তমানে প্রায় ৫২ হাজার সরকারি দপ্তর যুক্ত, যার মধ্যে ৩৫ হাজার ৫০০টির বেশি ওয়েবসাইট নতুন সংস্করণে হোস্ট করা হয়েছে। এতে ক্লাউড, মাইক্রোসার্ভিস, দ্রুত সার্চ ও উন্নত নিরাপত্তা ব্যবস্থা যুক্ত।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.