জাহাঙ্গীরনগরে ধর্ষণচেষ্টার বিচারের দাবিতে প্রক্টর কার্যালয়ে শিক্ষার্থীদের তালা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা প্রক্টরিয়াল টিমকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। তাদের অভিযোগ, প্রশাসন আসামি গ্রেপ্তারে ব্যর্থ হয়ে তথ্য গোপন ও বিভ্রান্তি সৃষ্টি করেছে। ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষ হলেও কোনো অগ্রগতি হয়নি। পরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শেষে প্রক্টর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। আন্দোলনকারীরা আগামীকাল থেকে প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা দিয়েছেন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.