Daily Mint

জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কক্সবাজার সফরে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন। শনিবার সকালে বিমানবন্দরে পৌঁছালে ঝুম বৃষ্টির মধ্যেও নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। পরে তিনি খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন। সরকারের বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের কাজ চলছে বলেও জানানো হয়।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.