জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস
মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। তিনি বলেন, চিকিৎসকদের মতে তিনি এখন অনেকটা স্থিতিশীল এবং ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। বিশেষ পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। জুনের প্রথম সপ্তাহে তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.