Daily Mint

জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন হবে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, সাংবাদিক, মালিক ও সংবাদপত্র কর্মচারীদের স্বার্থ নিশ্চিত করতে আগামী জুলাই-আগস্টের মধ্যে নতুন গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে। কমিশন অপসাংবাদিকতা, বেতন-ভাতা সংক্রান্ত বিরোধ এবং গণমাধ্যমে নৈরাজ্য সৃষ্টির অভিযোগের আইনি সমাধানে কাজ করবে। তিনি বলেন, বিদ্যমান আইনের সীমাবদ্ধতা দূর করে সাংবাদিকতা ও গণমাধ্যম খাতের জন্য সবার কাছে গ্রহণযোগ্য একটি কাঠামো গড়ে তোলা হবে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.