Daily Mint

জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে দেশে জ্বালানি সাশ্রয়ে সরকার নতুন নির্দেশনা দিয়েছে। মন্ত্রণালয় ও বিভাগের সভা, কর্মশালা ও প্রশিক্ষণে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একান্ত প্রয়োজন ছাড়া সশরীরে সভা আয়োজন পরিহারের কথা বলা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্টদের এ নির্দেশনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে, যাতে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি সরকারি কার্যক্রম স্বাভাবিক রাখা যায়।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.