Daily Mint

টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাক উল্টে নিহত ১৫, আহত ৬

টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা সেতুর পূর্ব প্রান্তে লোহার রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। সোমবার ভোরে সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও ৬ জন। ট্রাকটি চট্টগ্রাম থেকে উত্তরাঞ্চলে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, ঈদযাত্রার যাত্রীরা ট্রাকে ছিলেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.