Daily Mint

টেক্সটাইল শিল্পে বাংলাদেশ-চীন অংশীদারিত্ব জোরদারের আহ্বান

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পকে টেকসই ও প্রযুক্তিনির্ভর করতে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ। রাজধানীতে ‘দ্বিতীয় বাংলাদেশ-চীন সবুজ টেক্সটাইল প্রদর্শনী ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে বিশ্বের সর্বাধিক সবুজ সনদপ্রাপ্ত পোশাক কারখানা রয়েছে। তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে পরিবেশবান্ধব প্রযুক্তি, সেমিনার ও প্যানেল আলোচনায় দুই দেশের উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.