ট্রলারডুবিতে ব্যবসায়ীসহ ২৩ গরু নিখোঁজ
মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে গরুবাহী ট্রলারডুবিতে ২৩টি গরুসহ ব্যবসায়ী আইয়ুব আলী নিখোঁজ হয়েছেন। কালবৈশাখীর কবলে পড়ে ট্রলারটি ডুবে গেলে ১৪ জন পাইকার সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। এদিকে ঝড়ে শিমুলিয়া ঘাটের ১০টি রেস্তোরাঁ ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। চাঁদপুরে ঝড়ের মধ্যে দুই লঞ্চের সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে নৌযান চলাচল স্বাভাবিক হয়।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.