Daily Mint

ট্রাম্পের সতর্কবার্তার পর নিজেদের ‘স্বাধীন রাষ্ট্র’ ঘোষণা তাইওয়ানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানকে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা না করার বিষয়ে সতর্ক করার কয়েক ঘণ্টার মধ্যেই তাইপে নিজেদের ‘স্বাধীন রাষ্ট্র’ ঘোষণা করেছে। তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা একটি সার্বভৌম ও স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং চীনের অধীন নয়। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি তাইওয়ানের নিরাপত্তা প্রতিশ্রুতির অংশ। ট্রাম্পের মন্তব্যের পরই এ অবস্থান স্পষ্ট করে তাইপে। এতে চীন-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়ছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.