Daily Mint

ঠাকুরগাঁও সীমান্তে ৪৮ ঘণ্টার পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে প্রায় ৪৮ ঘণ্টা শূন্যরেখায় অবস্থানের পর অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ ১১ জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে বিএসএফ। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি। এর আগে পুশইনের চেষ্টার পর তারা শূন্যরেখায় আটকে ছিলেন। পরে রাতের দিকে তাদের সরিয়ে নেওয়া হয়। বিজিবি জানায়, সীমান্তে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.