Daily Mint

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

ডলার সংকট ও দাম বৃদ্ধি ঠেকাতে ফরওয়ার্ড ডলার বুকিংয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিরুৎসাহিত করেছে বাংলাদেশ ব্যাংক। কারণ এতে স্পট মার্কেটে ডলার সরবরাহ কমে অস্থিরতা বাড়তে পারে। ব্যাংকগুলোকে শুধু প্রকৃত চাহিদার বিপরীতে ফরওয়ার্ড লেনদেন করতে বলা হয়েছে। সম্প্রতি ফরওয়ার্ড বুকিং বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক সতর্ক অবস্থান নেয়। কর্মকর্তারা জানান, বাজার স্থিতিশীল রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পরিস্থিতি নজরদারিতে রাখা হচ্ছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.