ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের তথ্য পেল পিবিআই
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় নতুন অগ্রগতি পেয়েছে পিবিআই। তদন্তে তনুর পোশাকে আরও একজন পুরুষের রক্তের ডিএনএ প্রোফাইল শনাক্ত হয়েছে। এর আগে তিনজন পুরুষের শুক্রাণুর তথ্য পাওয়া গিয়েছিল সিআইডির প্রতিবেদনে। নতুন এই তথ্যের পর সন্দেহভাজনদের ডিএনএ পুনরায় মিলিয়ে দেখা হচ্ছে। ২০১৬ সালে সেনানিবাস এলাকায় তনুর মরদেহ উদ্ধার হয়েছিল। মামলা এখনো তদন্তাধীন রয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.