ঢাকার শিশুদের ‘স্ক্রিন আসক্তি’: দিনে ব্যয় প্রায় ৫ ঘণ্টা, বাড়ছে স্থূলতা ও মানসিক ঝুঁকি: গবেষণা
ঢাকার স্কুলগামী শিশুরা প্রতিদিন গড়ে প্রায় ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে সময় কাটায় বলে আইসিডিডিআর,বি-এর গবেষণায় জানা গেছে। এতে তাদের ঘুম কমে ৭ ঘণ্টারও নিচে নেমেছে, চোখের সমস্যা, মাথাব্যথা ও স্থূলতা বাড়ছে। পাশাপাশি দুশ্চিন্তা ও আচরণগত সমস্যাও দেখা দিচ্ছে। বিশেষজ্ঞরা স্ক্রিন টাইম দিনে সর্বোচ্চ ২ ঘণ্টায় সীমিত রেখে স্বাস্থ্যকর অভ্যাস গড়ার পরামর্শ দিয়েছেন, যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.