Daily Mint

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভালুকা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদফতর জানায়, উৎপত্তিস্থল ছিল ময়মনসিংহের ভালুকা এবং রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.৪। স্বল্পমাত্রার এ ভূমিকম্পে বড় কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের ভূতাত্ত্বিক অবস্থানের কারণে মাঝেমধ্যেই এমন ভূমিকম্প হওয়া স্বাভাবিক। তবে সাম্প্রতিক সময়ে কিছু অঞ্চলে ভূমিকম্পের প্রবণতা কিছুটা বাড়ছে বলে পর্যবেক্ষণ করা হচ্ছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.