ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর’ শীর্ষক কর্মশালা শুরু হবে। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে উদ্বোধন করবেন তারেক রহমান। এতে শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপদেষ্টাও উপস্থিত থাকবেন। উচ্চশিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউজিসি সদস্যরা অংশ নেবেন বলে জানানো হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.