Daily Mint

ঢামেক এলাকায় এক দিনে বদলে গেল ফুটপাত ও দেয়ালের চেহারা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফুটপাত এক দিনে বদলে গেছে। দীর্ঘদিনের দখল ও ময়লা-আবর্জনার জায়গায় এখন ফুলের টব, গাছ ও দেয়ালে গ্রাফিতি শোভা পাচ্ছে। ডিএসসিসির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় মোকাররম ভবন থেকে চানখাঁরপুল পর্যন্ত সৌন্দর্যবর্ধন করা হয়। প্রশাসক জানান, ঢাকাকে পরিষ্কার ও বাসযোগ্য রাখতে এ উদ্যোগ। হকারদের নিয়ন্ত্রণে লাইসেন্স ও নির্দিষ্ট জায়গায় বসার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.