Daily Mint

তথ্য গোপন করে দায়িত্ব পালন, কেন্দ্র সচিব পদ থেকে প্রধান শিক্ষককে অব্যাহতি

চাঁদপুরে এসএসসি পরীক্ষায় তথ্য গোপন করে কেন্দ্র সচিবের দায়িত্ব পালনের অভিযোগে এক প্রধান শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াছ মিয়ার মেয়ে এসএসসি পরীক্ষার্থী হলেও তিনি বিষয়টি গোপন রাখেন বলে অভিযোগ ওঠে। নিয়ম অনুযায়ী স্বার্থের দ্বন্দ্ব থাকায় তিনি দায়িত্বে থাকতে পারেন না। অভিযোগ প্রমাণিত হওয়ায় ইউএনও তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন এবং তদন্ত চলছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.