তদন্ত চলছে সন্দেহভাজন ৩৬৮ এনআইডির
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাদের ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের অভিযোগে ৩৬৮ সন্দেহভাজন এনআইডির তদন্ত শুরু হয়েছে। নির্বাচন কমিশন পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে সরেজমিনে যাচাই-বাছাই করে প্রতিবেদন দিতে বলেছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট এনআইডি বাতিল করা হবে। পাশাপাশি ভুয়া এনআইডি তৈরির সঙ্গে জড়িত দালাল চক্র ও সহযোগীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.