তিন দেশ থেকে একদিনে এলো ৩৪ প্রবাসীর মরদেহ
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে আটকে থাকা ৩৪ প্রবাসীর মরদেহ দেশে আনা হয়েছে। তারা স্বাভাবিকভাবে মারা যান। কুয়েত থেকে ৩০টি, লিবিয়া ও মালয়েশিয়া থেকে ৪টি মরদেহ আসে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা সহায়তা দিয়েছে। অন্যান্য সুবিধা দ্রুত প্রদান করা হবে বলে জানানো হয়। বিমানবন্দরে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.