Daily Mint

তেহরিক-ই-তালেবানের সঙ্গে আদর্শিক সংশ্লিষ্টতার অভিযোগে ডিবির হাতে গ্রেপ্তার ৪, রিমান্ড মঞ্জুর

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) টিটিপি মতাদর্শে অনুপ্রাণিত চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন ইমরান, মোস্তাকিম, রিপন ও আবু বকর। অভিযানে পিস্তল, শটগান, গুলি, ড্রোন ও ‘জিহাদি’ বই উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তারা জনমনে আতঙ্ক সৃষ্টি ও সরকারবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে এবং আদালত তাদের প্রত্যেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে ডিবি।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.