তোফায়েল আহমেদের জানাজায় জয় বাংলা স্লোগান, প্রতিবাদে ভোলায় বিক্ষোভ
ঢাকায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজার পর জয় বাংলা স্লোগান দেওয়ার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ করেছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার রাত সাড়ে ১০টায় শহরে শতাধিক মোটরসাইকেলে তারা বিক্ষোভ মিছিল করেন। তোফায়েল আহমেদ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং পরে তার জানাজা ও দাফনের প্রস্তুতি সম্পন্ন করা হয় বলে জানা যায়।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.