থাইরয়েড ক্যানসার আছে নাকি বুঝবেন যেভাবে
গলার ঠিক নিচে থাকা থাইরয়েড গ্রন্থি শরীরের হার্ট রেট, রক্তচাপ ও বিপাকক্রিয়া নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই গ্রন্থির কোষ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে থাইরয়েড ক্যানসার হতে পারে। এর লক্ষণগুলো অনেক সময় সাধারণ অসুস্থতার মতো হওয়ায় রোগটি দেরিতে ধরা পড়ে। প্রধান লক্ষণগুলোর মধ্যে গলায় গাঁট, কণ্ঠস্বর পরিবর্তন, গিলতে সমস্যা ও দীর্ঘস্থায়ী কাশি রয়েছে। লক্ষণগুলো দেখা দিলে দ্রুত পরীক্ষা জরুরি।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.