দক্ষতার ঘাটতি কমাতে জেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার চালু করবে সরকার
চাকরি প্রার্থীদের সরকারি ও বেসরকারি চাকরির তথ্য দিতে জেলা ও উপজেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় আগামী ৩০ আগস্টের মধ্যে অন্তত পাঁচটি জেলায় এসব কেন্দ্র চালুর লক্ষ্য নিয়েছে। এসব কেন্দ্র থেকে চাকরির তথ্য, দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার গাইডলাইন দেওয়া হবে। পাশাপাশি একটি ডিজিটাল তথ্যভান্ডারও তৈরি করা হবে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.