দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় ৬ জন নিহত
ইসরাইলির বিমান হামলায় দক্ষিণ লেবাননের হারুফ শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রে অন্তত ছয়জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। আল জাজিরা আরবির বরাতে জানা যায়, একটি অ্যাম্বুলেন্স কেন্দ্র লক্ষ্য করে চালানো হামলায় তিনজন প্যারামেডিকসহ মোট ছয়জন নিহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাম্প্রতিক এই হামলায় অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা বেড়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.