দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপির ৬ নেতা আজীবন বহিষ্কার
গাজীপুরের শ্রীপুরে বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ের অফিস ও প্রধান শিক্ষকের কক্ষে তালা দেওয়ার ঘটনায় বিএনপির ৬ নেতাকে আজীবন বহিষ্কার করেছে শ্রীপুর উপজেলা বিএনপি। বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্থানীয় নেতাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ ও শিক্ষার পরিবেশ নষ্টের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.