দিনাজপুরের মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন বন্ধ
দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিতে অ্যামোনিয়াম নাইট্রেটের মজুত শেষ হয়ে যাওয়ায় পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকাল থেকে উৎপাদন বন্ধ রাখা হয়। খনি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন বিস্ফোরক চালান ১৫ দিনের মধ্যে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই সময়ে কেবল রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এর আগেও কয়েকবার একই কারণে খনির উৎপাদন ব্যাহত হয়েছিল বলে জানানো হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.