দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে
রাজধানীর তেজগাঁও থানার বিস্ফোরক আইনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম-কে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকা-র অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ জামিন নামঞ্জুর করেন। দেড় মাস বয়সী সন্তানসহ তাকে হাজতখানায় নেওয়া হয়। তদন্তে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে জানায় পুলিশ। শুনানিতে সন্তানের বিষয় তুলে ধরে জামিন চান আইনজীবী, তবে আদালত তা নাকচ করেন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.