দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী পাচ্ছে দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং হান সিয়ং-সুককে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন। পার্লামেন্ট অনুমোদন পেলে তিনি হবেন দক্ষিণ কোরিয়ার ইতিহাসে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও স্টার্টআপবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দলের সাফল্যের পর এই সিদ্ধান্ত আসে। ৩০০ সদস্যের জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় তার নিয়োগ অনুমোদন পাওয়ার সম্ভাবনাই বেশি, ধারণা করা হচ্ছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.