দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ
জাতীয় সংসদে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে। বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। ধাপে ধাপে নির্বাচন শেষ করতে প্রায় ১০-১২ মাস লাগতে পারে এবং প্রস্তুতিতে ন্যূনতম ৪৫ দিন প্রয়োজন। তিনি আরও জানান, ইভিএম ব্যবহার বন্ধের সিদ্ধান্ত হয়েছে এবং নতুন দুটি বিভাগ গঠনের প্রস্তাব নিকারে রয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.