নকল নিয়ে শিক্ষকদের যে হুঁশিয়ারি দিলেন শিক্ষামন্ত্রী
শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আসন্ন এসএসসি পরীক্ষা হবে সম্পূর্ণ নকলমুক্ত। কোনো কেন্দ্রে অনিয়ম প্রমাণিত হলে পরীক্ষার্থী ও দায়িত্বশীল শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবার খাতায় কোনো ‘গ্রেস মার্ক’ নেই। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে এবং বিশেষ নজর রাখা হবে। প্রশ্নপত্র ফাঁস ও ডিজিটাল জালিয়াতি রোধে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.