নাটোরে মাদকবিরোধী অভিযানে র্যাবের ওপর হামলা, আহত ৫
ঘটনায় আশিকুর রহমান, মিনহাজুল ইসলাম, আল আমিন ও রিয়াজুল করিম আহত হন। গুরুতর অবস্থায় শাহীনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোহাগ নামে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ওসি শফিকুল ইসলাম জানান, র্যাব সদস্যরা মাদক কারবারিদের অবস্থান শনাক্ত করতে গেলে তারা ঘিরে ফেলে ও হামলা চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.