Daily Mint

নারায়ণগঞ্জে থানার লুট হওয়া শটগান-কার্তুজসহ যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-১১ জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি শটগান ও তিন রাউন্ড কার্তুজসহ পলাশ হোসেন আকাশ (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.