Daily Mint

নারায়ণগঞ্জে বায়ুদূষণের অভিযোগে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জে বায়ুদূষণ বন্ধে অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। রোববার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আসাদুজ্জামান নূরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ফতুল্লার জসিম উদ্দিন নিট কম্পোজিট লিমিটেডকে ১ লাখ এবং কাঠেরপুরের এসআর নিট ডাইংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পুলিশ, র‍্যাব-১১ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.