নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ কর্মকর্তা-কর্মচারী দগ্ধ হয়েছেন। বুধবার দুপুরে খাবারের সময় এ দুর্ঘটনা ঘটে। আগুন ছড়িয়ে পড়লে সহকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দগ্ধদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের শারীরিক অবস্থার পরীক্ষা-নিরীক্ষা চলছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.