নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, যাদের নামে মামলা
ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে এনসিপি নেতা তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের ৮ নেতার নামসহ ১১০-১১৫ জনকে আসামি করেন। মামলায় হামলা, আহত করা, ছিনতাই ও হত্যার হুমকির অভিযোগ আনা হয়েছে। হামলায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কয়েকজন আহত হন। ঝিনাইদহ সদর থানা জানিয়েছে, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.