নিজ দলের তীব্র বিরোধিতায় ট্রাম্পের ‘অস্ত্রায়ন’ তহবিল স্থগিত
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ১.৭৭৬ বিলিয়ন ডলারের বিতর্কিত ক্ষতিপূরণ তহবিল স্থগিত করা হয়েছে। সরকারি নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ দেওয়ার উদ্দেশ্যে গঠিত এ তহবিলের বিরোধিতা করেন রিপাবলিকান আইনপ্রণেতারাই। তাদের আশঙ্কা ছিল, ২০২১ সালের ক্যাপিটল হামলায় জড়িতরাও এর সুবিধা পেতে পারে। আদালতের সাময়িক নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউস পিছু হটে। ডেমোক্র্যাটরা একে ক্ষমতার অপব্যবহারের উদাহরণ বলে সমালোচনা করেছে এবং নতুন আইন আনার কথা জানিয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.