নিয়োগ দিচ্ছে আগোরা, এইচএসসি পাশেই আবেদন
আগোরা লিমিটেড সুপারস্টোরে সুপারভাইজার পদে জনবল নিয়োগ দিচ্ছে। আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি থেকে, শেষ ১০ মার্চ ২০২৬। প্রার্থীকে ঢাকায় কাজের মানসিকতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, কমপক্ষে ৩ বছরের রিটেল/সুপারস্টোর কাজের অভিজ্ঞতা প্রয়োজন। বয়স কমপক্ষে ২০ বছর। বেতন আলোচনা সাপেক্ষে। সুবিধার মধ্যে বীমা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুই উৎসব বোনাস অন্তর্ভুক্ত। উভয় লিঙ্গের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.