Daily Mint

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

চীনের গেমিং টাইকুন লিন চিকে বিষ প্রয়োগে হত্যার দায়ে তার সাবেক সহকর্মী জু ইয়াওর মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীনা কর্তৃপক্ষ। ২০২০ সালে ব্যবসায়িক বিরোধের জেরে তিনি প্রোবায়োটিক বড়ির মাধ্যমে বিষ প্রয়োগ করেন। ২০২৪ সালে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং পরে মৃত্যুদণ্ড কার্যকর হয়। লিন ছিলেন ইউজু গেমসের প্রতিষ্ঠাতা এবং ‘থ্রি বডি প্রবলেম’ প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.