Daily Mint

পদ্মার এক কাতল বিক্রি হলো ৬৮ হাজার টাকায়

রাজবাড়ীর পদ্মা নদীতে সাড়ে ২৯ কেজি ওজনের বিশাল কাতল মাছ ধরা পড়েছে। সোমবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের কাছে জেলে জমির হলদারের জালে মাছটি ধরা পড়ে। পরে স্থানীয় আড়তে নিয়ে গেলে উৎসুক জনতার ভিড় জমে। নিলামে প্রতি কেজি ২২৫০ টাকা দরে মাছটি ৬৮ হাজার টাকার বেশি মূল্যে বিক্রি করা হয়। স্থানীয় ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি কিনে প্রবাসীর কাছে পুনরায় বিক্রি করেন।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.