Daily Mint

পরিত্যক্ত গুদাম থেকে সাড়ে ১১ হাজার বস্তা চাল জব্দ

চট্টগ্রামের সীতাকুণ্ডে পরিত্যক্ত একটি গুদাম থেকে র‍্যাব-৭ অভিযান চালিয়ে ১১ হাজার ৫৬০ বস্তা (প্রায় ৫৭৮ টন) সরকারি ও বেসরকারি চাল জব্দ করেছে। এ সময় আবদুল আজিজ নামে একজনকে আটক করা হয়। চালগুলো ভিন্ন মোড়কে বাজারজাত করার অভিযোগ পাওয়া গেছে। কাগজপত্র দেখাতে না পারায় তা জব্দ করা হয়। চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি চাল মজুত ও বিক্রি করছিল বলে জানা গেছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.