পল্লবীতে নৃশংসভাবে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেলকে আদালতে আনা হয়েছে
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশুর খণ্ডিত লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার সোহেল রানা আদালতে হাজির করা হয়েছে। তদন্ত কর্মকর্তা জবানবন্দির আবেদন করেন এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে রাখার অনুরোধ জানান। পুলিশ জানায়, শিশুটিকে ফ্ল্যাটে নিয়ে হত্যা ও নির্যাতন করা হয়। পরে মরদেহ খণ্ডিত করে মাথা বালতিতে রাখা হয়। সোহেল গ্রেপ্তার হয়ে দায় স্বীকার করেছেন। মামলা তদন্তাধীন রয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.