পাইলট কার্যক্রম: প্রথম ধাপে বিনামূল্যে জুতা পাবে ১ লাখ প্রাথমিক শিক্ষার্থী
বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে এক মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে জুতা, ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ধাপে প্রায় এক লাখ শিক্ষার্থীকে জুতা দেওয়া হবে। প্রকল্প বাস্তবায়নে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সিএসআর সহায়তা নেওয়া হবে এবং মান নিয়ন্ত্রণে বিশেষ কমিটি গঠন করা হবে বলে তিনি জানান।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.