পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, নিহত ১২
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় ফতেহ খেল পুলিশ চেকপোস্টে ভয়াবহ হামলায় অন্তত ১২ পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং ৩ জন আহত হয়েছেন। প্রথমে বিস্ফোরকবোঝাই গাড়ি দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়, পরে সশস্ত্র জঙ্গিরা চেকপোস্টে হামলা চালায়। এতে ভবনের অংশ ধসে পড়ে হতাহতের ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। নিরাপত্তা বাহিনী এলাকায় অভিযান চালাচ্ছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.