Daily Mint

পাকিস্তানে মেজরসহ ৫ সেনা নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে সাত সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে। বারখান জেলার নোশাম এলাকায় পরিচালিত যৌথ অভিযানে এক মেজরসহ পাঁচ সেনাসদস্যও নিহত হন। গোলাগুলির সময় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। পাকিস্তানের দাবি, অভিযানটি ভারত-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ছিল। ভারতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং তদন্ত চলছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.