Daily Mint

পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর শুরু

পাকিস্তান–বাংলাদেশ নলেজ করিডোরে আল্লামা মুহাম্মদ ইকবাল বৃত্তিপ্রাপ্ত বাংলাদেশের শিক্ষার্থীদের প্রথম ব্যাচ পাকিস্তানে পৌঁছেছে। তারা দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করবে। উদ্যোগের লক্ষ্য দুই দেশের শিক্ষাগত সহযোগিতা জোরদার করা ও জনগণের পারস্পরিক যোগাযোগ সুদৃঢ় করা। বিমানবন্দরে পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছেন। খুব শিগগিরই পরবর্তী ব্যাচের জন্য নির্বাচন প্রক্রিয়া শুরু হবে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.