Daily Mint

পিরোজপুরে ট্রাকের চাপে ভেঙে পড়ল ব্রিজ, যোগাযোগ বন্ধ

পিরোজপুর–মঠবাড়িয়া–বরগুনা সড়কের দেবীপুর এলাকায় একটি বেইলি ব্রিজ ভেঙে পড়ায় মঠবাড়িয়ার সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার ভোরে অতিরিক্ত মালবোঝাই একটি ট্রাক ব্রিজে উঠলে এটি ধসে পড়ে। এতে বরগুনার সঙ্গেও সরাসরি যোগাযোগ বন্ধ রয়েছে এবং দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাক উদ্ধার ও বিকল্প ব্যবস্থা নেওয়ার কাজ চলছে, তবে কবে স্বাভাবিক হবে তা অনিশ্চিত।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.