Daily Mint

পুকুর পাড়ে সবজির আড়ালে জয়নালের গাঁজা চাষ

লক্ষ্মীপুরের রায়পুরে সবজি চাষের আড়ালে গাঁজা উৎপাদনের অভিযোগে জয়নাল আবেদিন (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। রাখালিয়া বাজারের পুকুরপাড়ে সবজি গাছের সঙ্গে ১৮টি গাঁজার চারা উদ্ধার করা হয়। তার স্টোররুম থেকে ৫৫ পুড়িয়া ও ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। জয়নাল স্বীকার করেছেন, তিনি চারা রোপণ ও গাঁজা সংগ্রহ করে স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিক্রি করতেন। মামলা চলছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.